প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
কোম্পানীগঞ্জে যৌথ অভিযানে 'মাদক সম্রাট' মনির গ্রেফতার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মাদক, ছিনতাই, চোরাচালান এবং অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত দুর্ধর্ষ পলাতক আসামি মনির উদ্দিন (২৫)কে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কালাইরাগ পূর্বপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে।শনিবার পুলিশ ও বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টু আইসি মো. নুরুল হুদার নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে মনির উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চোরাকারবারীদের সর্দার হিসেবে পরিচিত ছিল। এছাড়া তার বিরুদ্ধে সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের অভিযোগ রয়েছে।মনির উদ্দিন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। তার কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিল।কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, মনির উদ্দিন একজন দুর্ধর্ষ আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ