প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার সম্পাদক এস কে রঞ্জন
স্টাফ রিপোর্টার: ||
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে 'আমাদের কলম চলে মানুষের কল্যাণে' স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “কলাপাড়া উপজেলা প্রেসক্লাব”। নবগঠিত কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কবির তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস কে রঞ্জন।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার চায়না পার্ক রেস্টুরেন্টের সাংবাদিকদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।সভায় সর্বসম্মতিক্রমে কবির তালুকদারকে সভাপতি এবং এস কে রঞ্জনকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক বাংলা পত্রিকার মো. আসলাম সিকদার,সহ-সভাপতি ডেইলি ট্রাইবুনাল মো. নাহিদুল হল, যুগ্ম সাধারণ সম্পাদক বরিশালের আজকালের রাসেল মোল্লা,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মো. রেহান উদ্দিন রেহান, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদের মো. ওমর ফারুক ফারুক , দপ্তর সম্পাদক ডেইলি অবজারভার পত্রিকার তুষার কান্তি হালদার, প্রচার সম্পাদক, দৈনিক ডেসটিনি পত্রিকার নয়নাভিরাম গাইন নয়ন, পাঠাগার সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ইমন আল আহসান।কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মাই টিভি ও কালবেলা পত্রিকার সাইফুল ইসলাম রয়েল, বরিশাল মুখপাত্র পত্রিকার তাজুল ইসলাম আজাদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার মো. আরিফ সিকদার।এছাড়া কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা হলেন, বরিশাল বাণীর এইচ. এম. আকবর, বৈশাখী টেলিভিশনের মো. ছগির হোসেন, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার এইচ. আর. মুক্তা, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার প্রণব নারায়ণ বিশ্বাস, দৈনিক সত্য সংবাদ পত্রিকার মাসুম বিল্লাহ, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার সিয়াম আব্দুল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার আবুল হাসনাত রিমন সিকদার, দৈনিক আমার বাঙলা পত্রিকার এস. এম. আবিদ হাসান, দৈনিক দেশ বর্তমান পত্রিকার নাজমুস সাকিব, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মো. সোহেল সিকদার এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার মো. ইউসুফ আলী।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ