প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
বদলগাছীতে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
এনামুল কবীর এনাম বদলগাছী সংবাদাতা নওগাঁ। ||
নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। জানা গেছে গত (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় উক্ত ঘটনা ঘটেছে।নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারি চালিত ভ্যানচালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু হোসেন বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বিষ্ণপুর থেকে বৈকুন্ঠপুরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে আঘাত করে।গুরুতর আহত অবস্থায়ও মিঠু হোসেন ভ্যান চালিয়ে বাড়ির দিকে রওনা দেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ পূর্বে গিয়ে তিনি ভ্যান থেকে পড়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে থানা পুলিশ সুএে জানা যায়। আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।বদলগাছী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলমান রয়েছে ।এনামুল কবীর এনাম বদলগাছী সংবাদদাতা নওগাঁ
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ