প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
পুত্রজায়ায় বাংলাদেশ-মিয়ানমার বৈঠক; শ্রম বাজার ও বাণিজ্য সম্প্রসারণে জোর
এমরান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা সহযোগিতা জোরদারে ঐকমত্য হয়েছে। আজ (০৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।বৈঠকের শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন।এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।বৈঠকে দুই দেশের শ্রমবাজার ও কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ কর্মীদের শোষণ রোধ, স্বচ্ছ ও দক্ষ নিয়োগব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ। শিক্ষা খাতে সহযোগিতা জোরদার, বিশেষ করে শিক্ষক বিনিময় ও একাডেমিক সমন্বয়ের মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।বৈঠকে দুই দেশের বিদ্যমান সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ