প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হক
জবি প্রতিনিধি: ||
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সূচনা রানী ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি ফি, আবাসন, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সূচনা ও তাঁর পরিবারের।বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে সামাজিক সংগঠন ‘আলোক যাত্রা’র পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির সঙ্গে যুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এস. এইচ. সোহান ও নিসাত তাসনিম এবং আহ্বায়ক সদস্য রাহাত মাহফুজসহ রায়গঞ্জ-তাড়াশ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এতে সক্রিয় ভূমিকা রাখেন।এর পরিপ্রেক্ষিতে গত শনিবার সূচনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তিনি সূচনাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।স্থানীয়দের মতে, মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আরও এগিয়ে আসা প্রয়োজন
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ