প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
জবিতে 'ভাইস-চ্যান্সেলর'স গবেষণা পুরস্কার' পাচ্ছেন অধ্যাপক নিস্তার জাহান কবীর
মো সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে এ তথ্য জানানো হয়।জানা গেছে, ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব আরব অ্যান্ড মুসলিমে’ প্রকাশিত তার গবেষণা প্রবন্ধ “দে আর আস: ওরিয়েন্টালিস্ট পার্সপেক্টিভ চ্যালেঞ্জড ইন নিউজিল্যান্ড নিউজ পেপারস কভারেজের’’ জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হচ্ছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ড. নিস্তার জাহান কবীরের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় জেএনইউ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার দেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ