প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
জীবন থেমে গেলেও যন্ত্রণা থামেনি; পঙ্গু আজির উদ্দিনের বাঁচার আর্তনাদ
এমরান আলী,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সুপারি গাছে উঠতে গিয়ে দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে পঙ্গুত্ব বরণ করেছেন চার সন্তানের জনক আজির উদ্দিন (৩৩)। প্রায় চার বছর আগে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পর দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন থাকলেও আর স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়াতে পারেননি তিনি। বর্তমানে স্ট্রেচারে হেলান দিয়েই কাটছে তার দিন-রাত।উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের বাসিন্দা আজির উদ্দিন জানান, দুর্ঘটনার পর চিকিৎসার জন্য সহায়-সম্বল যা ছিল সবই ব্যয় করেছেন। কিন্তু তাতেও সুস্থ হওয়া সম্ভব হয়নি। এখন তার শরীরের পেছনের অংশে পচন ধরায় নতুন করে দেখা দিয়েছে মারাত্মক শারীরিক জটিলতা। ফলে তাকে কাত হয়ে শুয়ে থাকতে হচ্ছে অসহনীয় কষ্টের মধ্যে।তিনি বলেন, “এখন আর উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখি না। কিন্তু শরীরের পেছনে পচন ধরায় চিকিৎসা খুবই প্রয়োজন।”আজির উদ্দিনের স্ত্রী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে চার সন্তানসহ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। একটি ছোট ঘরে মানবেতর জীবনযাপন করছেন তারা। ন্যূনতম খাবার জোগাড় করাই যেখানে কষ্টকর, সেখানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।চোখে অশ্রু নিয়ে আজির উদ্দিন দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “নিয়তির নির্মম পরিহাসে পঙ্গু হয়ে গেছি। এখন বেঁচে থাকার শেষ আশাটুকু চিকিৎসা। দয়া করে কেউ যদি সাহায্যের হাত বাড়ান।”সাহায্য প্রার্থী:আজির উদ্দিন (পঙ্গু)পিতা: মাহমদ আলীগ্রাম: উত্তর কলাবাড়ীবিকাশ/নগদ: ০১৭৪৬-১২৭৯৭০
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ