প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
পল্টনে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ, হাতেনাতে গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঢাকা: ||
রাজধানীর পল্টন এলাকায় ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে এক আসামীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্স এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এসআই (নিঃ) তন্ময় কুমার বিশ্বাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন।এসময় ছিনতাইয়ের চেষ্টারত অবস্থায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।পল্টন মডেল থানা পুলিশ জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ