প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও'নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
আরিফ রববানী ময়মনসিংহ ||
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী'র নির্দেশেক্রমে সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান কর্মসুচির অংশ হিসাবে ময়মনসিংহ সদরের এই কর্মসুচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি. অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,কৃষি অফিসার জোবায়রা বেগম সাথীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী'র নির্দেশেক্রমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ-জীবানু থেকে রক্ষা পাওয়াসহ সুস্থ থাকা সম্ভব। শুধু উদ্যোগ নেয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না। বিভিন্ন অফিস প্রাঙ্গণ পরিস্কার রাখতে হবে। সেই সাথে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ