প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
শার্শায় সিএনজি, পিকআপ ও ভ্যান চালকদের সংঘর্ষে উত্তেজনা, আহত কয়েকজন
আলমগীর হোসেন, শার্শা প্রতিনিধি ||
যশোরের শার্শা উপজেলায় সিএনজি, পিকআপ ও ভ্যান চালকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত তিন দিন ধরে চলমান এই উত্তেজনা আজও নতুন করে সংঘর্ষে রূপ নেয়, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নাভারণ থেকে ছেড়ে আসা একটি সিএনজি শার্শার কামারবাড়ি মোড়ে পৌঁছালে ভ্যান চালকদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার জের ধরে আজ আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে ভ্যান চালকদের মধ্যে মিন্টু, আসিফ ও শাহিন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সিএনজি ও চার চাকার পিকআপ চালকদের পক্ষের নেতৃবৃন্দ—সভাপতি মুস্তাক আহমেদ ও সেক্রেটারি রফিকের সঙ্গে কথা বলে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়।ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের মতে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ