প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
নওগাঁর মান্দায় প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন নিভাতে যাওয়ার পথে যুবকের মৃত্যু।
নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন ||
নওগাঁর মান্দায় প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন নিভাতে যাওয়ার পথে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০১এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মৈনম ইউনয়নের দক্ষিন মৈনম শিয়ালডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার দক্ষিন মৈনম গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।নিহতের বড় ভাই সাহিন বলেন, গতকাল রাত ১.৩০ মিনিটের দিকে হঠাৎ করেই প্রতিবেশীদের ডাক চিৎকারে আমাদের ঘুম ভাঙে। পরে জানতে পারি পার্শ্ববর্তী আব্দুল মজিদের বাড়িতে আগুন লেগেছে। এসময় আমি এবং আমার ছোট ভাই সোহেল সেখানে যাওয়ার পথে বাড়ির সামনের রাস্তায় সে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।একই গ্রামের প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী মালা বেগম বলেন, গতকাল রাতে আমার মুরগির সেডে কে বা কাহারা আগুন দেয়। স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। পরে জানতে পারি আমার বাড়িতে লাগা আগুন নেভাতে আসার পথে সোহেল মারা যায়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ