প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
একটি ভোর, একটি জীবন, আর অগণিত প্রশ্ন…
শামীম আউয়াল,নবীনগর। ||
নবীনগরের নিস্তব্ধ ভোর আজ রক্তাক্ত হলো এক কিশোরের অকাল বিদায়ে। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই আশিক বর্মন বেছে নিল চিরবিদায়। পরিবারের চোখের সামনে একটি আমগাছ আজ হয়ে উঠল শোকের প্রতীক…কারও কি খেয়াল ছিল, তার ভেতরে জমে থাকা কষ্টের?কারও কি সময় হয়েছিল, তার না বলা কথাগুলো শোনার?একটি মৃত্যু শুধু একটি পরিবারকে নয়, নাড়িয়ে দেয় পুরো সমাজকে।আমরা কি সত্যিই আমাদের আশেপাশের মানুষগুলোর খোঁজ রাখি? বিস্তারিত নিউজ:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামে আজ বুধবার (১ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। ১৬ বছর বয়সী কিশোর আশিক বর্মন, পিতা বাদল বর্মন, নিজ বাড়ির পাশের একটি আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের সদস্যরা ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।#হৃদয়বিদারক #নবীনগর #আত্মহত্যা
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ