প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
উলিপুরে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৮ লিটার তেল চুরি, ক্ষোভে ফুঁসছেন শিক্ষক
কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৮ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক চরম ক্ষোভ প্রকাশ করেছেন।ভুক্তভোগী মনজুরুল ইসলাম জানান, তিনি রাতে তার মোটরসাইকেল রেখে মাছের একটি প্রজেক্ট দেখতে যান। সেখানে প্রায় ১ থেকে দেড় ঘণ্টা সময় কাটানোর পর ফিরে এসে মোটরসাইকেল স্টার্ট দিতে গেলে সেটি আর চালু হচ্ছিল না। পরে সন্দেহ হলে ট্যাংকি খুলে দেখেন, ভেতরে থাকা প্রায় ৮ লিটার তেল সম্পূর্ণ উধাও।তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে বিভিন্ন পাম্প থেকে এই তেল সংগ্রহ করেছি, স্কুলে যাতায়াতের জন্য। যে এই কাজটি করেছে, আল্লাহ তাকে এর শাস্তি দেবেন। চোরকে ধরতে পারলে একটি খাসি কোরবানি দিতাম।”এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসাইন বলেন, “আমরা একসাথে মাছের প্রজেক্টে কাজ করছিলাম। ফিরে এসে দেখি মোটরসাইকেলের তেল নেই। গাড়ি না নিয়ে শুধু তেল চুরি—এটি খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। ধারণা করা হচ্ছে, এটি কোনো বাইকারের কাজ হতে পারে।”স্থানীয়দের মতে, এলাকায় এ ধরনের চুরি রোধে নজরদারি বাড়ানো
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ