প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
মোঃ বশির উদ্দিন ||
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বোয়ালিয়া এলাকার রেইন্টি তলা নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একটি যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ