প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক নির্বাচিত হলেন মাহাবুব হাসান বাবর
মুকসুদপুর প্রতিনিধিঃ ||
সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদ কমিটিরসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর। আজ রবীবার (২৯ মার্চ) গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগিয় প্রধান মাহাবুব হাসান বাবরকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট শিক্ষক পরিষদ কমিটির ঘোষণা করা হয়, কমিটির বাকি সদস্য হলেন পরিষদের সহ সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গনিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল ও ট্রেজারার হিসেবে অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানকে পদাধিকার বলে সভাপতি হিসাবে দায়িত্ব রত আছেন।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সহকর্মীদের বিশ্বাস ও ভালোবাসা আমার জন্য বড় প্রেরণা। আমি সবার সহযোগিতা নিয়ে শিক্ষক পরিষদের উন্নয়নে কাজ করতে চাই।”
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ