প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মসজিদের ইমামের ঘর, সহায়তার আহ্বান
মোঃ বোরহান উদ্দিন ||
বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গত ২৮ মার্চ রাতে লালমনিরহাট জেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামের বাসিন্দা এবং ইশোরকোল বটতলা বাজার জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল কাদের (মোল্লা)-এর থাকার ঘরের টিন শিলাবৃষ্টির আঘাতে ফুটো হয়ে গেছে। এতে তিনি চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে বৃষ্টির পানি ঘরে ঢুকে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্ত ইমাম মোঃ আব্দুল কাদের বলেন, “শিলাবৃষ্টির কারণে আমার থাকার ঘরের টিন ফুটো হয়ে গেছে। এখন অনেক কষ্টে আছি। দ্রুত সহযোগিতা না পেলে পরিবার নিয়ে বিপদে পড়ব।স্থানীয়দের দাবি, একজন মসজিদের ইমাম হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছেন। তার এমন বিপদের সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা প্রয়োজন।এ বিষয়ে লালমনিরহাট জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ