প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
বিদেশ যাওয়া নিয়ে বিরোধের জের: আখাউড়ায় বাড়ির গেইটে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার।
নজরুল ইসলাম ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের মোঃ হাসান ভুঁইয়া (২২) নামে এক যুবকের বিদেশে যাওয়া নিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয়রা তাকে নিজ বাড়ির মেইন গেটের লোহার এ্যাংগেলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত হাসান ভুঁইয়া একই গ্রামের রেনু ভুঁইয়ার ছেলে।স্থানীয়দের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ