প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
ঈদ-পরবর্তী ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন জকসু পরিবহন সম্পাদক মাহিদ হোসেন
মো সাদমান সাকিব দিশান, ||
ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার ক্যাম্পাস খুলতেই প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন।এ সময় তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এমন ব্যতিক্রমী আয়োজনে আনন্দিত হয়ে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ঈদের ছুটির পর ক্যাম্পাসে ফিরে এমন আন্তরিক অভ্যর্থনা তাদের নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ছোট আয়োজন। শিক্ষার্থীদের হাসিমুখই আমাদের প্রাপ্তি।”ঈদ-পরবর্তী প্রথম দিনেই এমন উষ্ণ আয়োজন ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ