প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
সিরাজদিখানে ১৮৩ পুড়িয়া হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার!
স্টাফ রিপোর্টারঃ ||
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ১৮৩ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৮০০ টাকা সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও এলাকার সুমন দেওয়ানের বসতবাড়ি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মৃত শামছুল দেওয়ানের ছেলে সুমন দেওয়ান,আলতাফ হোসেনের ছেলে মজিদুল হাসান। এছাড়া লৌহজং উপজেলার বাসিন্দা মৃত সামাদ বেপারীর ছেলে জসিম ও মৃত আলী আকবরের ছেলে শফিক। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮৩ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ