প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
ময়মনসিংহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার ||
শ্রদ্ধা ও ভালবাসায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের স্মরণ করেছে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দিবসটি যথাযযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ রেওগীরের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পর করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য অর্পন শেষে বীর শহীদদে স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিকাল ৩ টায় নগরীর ৪৭ কাঁচারী রোডস্থ প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হলে প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ রেওগীরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সাগর। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুবর্ণ বাংলা পত্রিকার প্রধান সম্পাদক মনির চৌধুরী। এ সময় বক্তারা বলেন-যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। যুগ যুগ ধরে তাদেরকে স্মরণ করবে বাঙালী জাতি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাতদিন পত্রিকার সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টু, সাংবাদিক অনিক আহমেদ, জাহাঙ্গীর আকন্দ, রফিকুল ইসলাম রফিক, জুয়েল মিয়া, মালিকুল ইসলাম, জাকির হোসেন রুবেল, নূরুন্নাহার প্রমুখ। এ সময় বক্তারা আরও বলেন-শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। স্বাধীন দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে এবং মুক্তিযুদ্ধে শহীদ বীর সৈনিকদের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। স্মৃতিসৌধে আগত সবার প্রতি বীর শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি, আর শোক-শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ৭১ এর বীর শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ