প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
নওগাঁয় মহান স্বাধীনতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন নওগাঁর সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ এবং রঙিন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।কুচকাওয়াজ ও ডিসপ্লেউদ্বোধনের পর মাঠে পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং সামাজিক সংগঠনের সদস্যরা এক মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। অংশগ্রহণকারী দলগুলোর সুশৃঙ্খল মার্চপাস্ট এবং দেশপ্রেমমূলক ডিসপ্লে উপস্থিত দর্শকদের বিমোহিত করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে উন্নত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ