প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস দেশপ্রেমের চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে
এমরান আলী,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সাংবাদিকরা কিছুক্ষণ নীরবতা পালন করেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন।সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওয়াহিদ রেজা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক সুমন আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী এবং নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল।বক্তারা বলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ৫৫ বছর পূর্তি আমাদের জন্য গৌরবের। মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ