প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উদযাপন
শার্শা প্রতিনিধি: আলমগীর হোসেন ||
মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় দিনের কর্মসূচি শুরু হয়।এ উপলক্ষে শার্শা উপজেলার স্টুডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি), শার্শা থানার ওসি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ