প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
ভূরুঙ্গামারীতে ভিজিএফ এর ৮শ বস্তা চাল উদ্ধার
মোঃ তাছির উদ্দিন বাপ্পি, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বলদিয়া ইউনিয়নে গুদামজাত করা ৮ শত বস্তা সরকারী চাল আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে গুদাম ঘর গুলো হেফাজতে নেয় পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের পাশে কাশিম বাজারের স্থানীয় ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহর যুক্ত ৩০ কেজি চালের প্রায় ৮শ টি বস্তায় এসব চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে। পুলিশের ধারণা অন্তত ২০ মেট্রিক টন চাল রয়েছে গুদামগুলোতে। এসময় অভিযুক্ত ব্যাবসায়ীরা পালিয়ে যায়।স্থানীয়রা জানায়, এই চালগুলো ভিজিএফের জন্য রবাদ্দ ছিল।অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, গোপন সংবাদের ভিত্তি পুলিশ এসব চাল আটক করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ