প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
সিরাজদিখানে ৩৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ!
মোহাম্মদ রোমান হাওলাদার , সিরাজদিখান প্রতিনিধি ||
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সমাজ সেবামূলক সামাজিক সংগঠন স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের উদ্যোগে ৩৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে স্থানীয় সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র ৩৫০টি পরিবারের মাঝে দুই ধরনের সেমাই, চিনি ও মুড়ি একটি প্যাকেট করে বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাদিম জাহান আজিম, সাধারণ সম্পাদক সুজন শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সবুজ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির শেখসহ সংগঠনের সদস্যবৃন্দ।জানা যায়, দীর্ঘ ১২ বছর ধরে স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নানা ভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন সংগঠনটির সভাপতি নাদিম জাহান আজিমসহ অন্যান্য সদস্যরা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ