প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে
মোঃ তাছির উদ্দিন বাপ্পি, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধি ||
পবিত্র ইদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে দুই দেশের মাঝে আমদানি ও রপ্তানি । আমদানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে পাচপোট যাত্রী পাড়াপার স্বাভাবিক থাকবেআজ বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানকারক গ্রুপের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ইদুল ফিরত ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সিন্ধান্তে ( বুধবার ১৮ মার্চ) সকাল থেকে (২৭ মার্চ শুক্রবার) পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। তবে (২৮ মার্চ শনিবার) সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি শুরু হরেএদিকে হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ আরিফুল ইসলাম বলেন, বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এবং প্রতিদিন সকাল ৯টা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেকপোস্ট খোলা থাকে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ