প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের ৬নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট শ্রমিক নেতা মো: শফিকুল ইসলাম।বর্তমানে তিনি লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং পৌর ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক ক্যারিয়ারে তিনি সাধারণ শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।শফিকুল ইসলাম জানান, অবহেলিত ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে রাজপথে শ্রমিকদের সুখে-দুঃখে পাশে আছি। এবার বৃহত্তর পরিসরে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আমি বদ্ধপরিকর।"ইতিমধ্যেই তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে একজন সৎ, কর্মঠ ও পরোপকারী ব্যক্তি হিসেবে সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে।নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে ৬নং ওয়ার্ডে শফিকুল ইসলামকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শ্রমিক ও সাধারণ মানুষের এই সমর্থন তাকে নির্বাচনে জয়ের পথে অনেকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ