প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
ভূরুঙ্গামারীতে ‘দ্যা রেড জুলাই’ ও ‘জাতীয় ছাত্র শক্তি’র ঈদ উপহার বিতরণ
ফজলুল করিম আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘দ্যা রেড জুলাই’ ও ‘জাতীয় ছাত্র শক্তি’। উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।আয়োজকেরা জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূরুঙ্গামারী সদর উপজেলার তিলাই ইউনিয়ন, পাগলারহাট বাজার, জামতলা মোড় এবং পাইকেরছড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় স্বেচ্ছাসেবকেরা ঘরে ঘরে গিয়ে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন।এই কার্যক্রমে নেতৃত্ব দেন ‘দ্যা রেড জুলাই’-এর আহ্বায়ক এবং জাতীয় ছাত্র শক্তি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সদস্যসচিব হাসান মাহমুদ জয়। এ সময় সংগঠনের নেতা আহসান হাবীব লিংকন, নাসির উদ্দীন ও মারুফ হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা বলেন, কর্মসূচি বাস্তবায়নে ভূরুঙ্গামারীর বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা নানাভাবে সহযোগিতা করেছেন। তাঁদের সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।হাসান মাহমুদ জয় বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনভর সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ক্ষুদ্র উদ্যোগে যদি কারও মুখে হাসি ফোটে, সেটিই আমাদের সার্থকতা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।সংগঠন দুটির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ