প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা শহরের মহাসড়কে মেসার্স আলী ফিলিং স্টেশনে সতর্ক মুলক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত
মোঃ সাইফুল ইসলাম , বালিয়াডাঙ্গি,ঠাকুরগাঁও প্রতিনিধি ||
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঠাকুরগাঁও মহাসড়কে মেসার্স আলী ফিলিং স্টেশনে সতর্ক মুলক অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল হক। (১০ মার্চ) ২০২৬ মঙ্গলবার দুপুরে উপজেলার শহরের ঠাকুরগাঁও মহাসড়কে মেসার্স আলী ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। এসময় মেসার্স আলী ফিলিং স্টেশনের ম্যানেজারকে সতর্ক করে বলেন একটি মোটর বাইকে ২৫০ টাকার পেট্রোল ও অকটেন ও ডিজেল দেওয়ার নির্দেশ প্রদান করেন। এবং প্রয়োজনের অতিরিক্ত কাউকে যেন তেল দেওয়া না হয় সেই পরামর্শ ও দেওয়া হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক ।এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ