প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
লালমনিরহাটে নিরাময় ক্লিনিকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ফারুক সূর্য ||
লালমনিরহাটের অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস (NCD)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) শহরের খোদ্দসাপটানা বিডিআর রোডস্থ ক্লিনিকের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহরের হিজবুল আরাফাত হাজি সংগঠনের সদস্যদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামছুল আলম। রমজানের তাৎপর্য ও সুস্থতা কামনায় আয়োজিত এই ইফতার মাহফিলটি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, জেলা সেক্রেটারি, লালমনিরহাট হিজবুল আরাফাত। আলহাজ্ব কামরুল হাসান বকুল, সহ-সভাপতি, হিজবুল আরাফাত।মাওলানা হাসান আলী আনসারি, প্রচার সম্পাদক। ডা. কাসেম আলী, সাবেক সিভিল সার্জন ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।এছাড়াও লালমনিরহাট হিজবুল আরাফাতের প্রায় শতাধিক হাজি এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উপস্থিত হাজি ও অতিথিবৃন্দ নিরাময় ক্লিনিকের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লিনিকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ