প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
লালমনিরহাটে ২নং ওয়ার্ড তরুণ সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
লালমনিরহাট পৌর এলাকার ২নং ওয়ার্ড তরুণ সমাজের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরমান আসিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শাখা ছাত্রদলের সভাপতি সাদেকুল ইসলাম পাভেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: নাহিদ হাসান নির্ঝর, আহবায়ক, পৌর ছাত্রদল।আমরুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদল।তৌফিকুল ইসলাম শাওন জোদ্দার, সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।বক্তারা তাদের বক্তব্যে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ও গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।উক্ত ইফতার মাহফিলে ২নং ওয়ার্ডের সর্বস্তরের তরুণ সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ