প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল
শেখ শাহরিয়ার, খুলনা জেলা প্রতিনিধি ||
পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহত্তর রাজশাহী সমিতি খুলনা এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান, মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. ইফতেখার আলী বাবু সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম, সহ-সভাপতি মো. ইরফান হাসান, কোষাধ্যক্ষ আবদুল মতিনসহ ফারুক আহমেদ, আসাদুল ইসলাম, ই. মাহমুদ, ই. আবদুল হাসিব, আবদুল কাদের এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের সময়। রোজা মানুষকে ধৈর্যশীল করে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। একই সঙ্গে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ