প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
হিলিতে আলোকিত সীমান্ত'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ তাছির উদ্দিন বাপ্পি, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরের হিলিতে স্থানীয় সাপ্তাহিক আলোকিত সীমান্ত'র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বাংলাহিলি বাজারস্থ পত্রিকাটি নিজস্ব কার্যালয়ের সামনে মনোরম পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সাপ্তাহিক আলোকিত সীমান্ত'র সম্পাদক ও প্রকাশক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল, অধ্যাপক মোঃ এরফান আলী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোঃ ওয়াহেদুর রহমান রিপন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ শাহ আলম মন্ডল, সীমান্ত শিখা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, হাকিমপুর নারী উদ্যোক্তার সাধারণ সম্পাদক মোছাঃ হামিদা আকতার, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ শহিদুল ইসলাম।মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ