প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি মো:আমানউল্লাহ বিশ্বাস ||
পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে দ্যা গ্র্যান্ড খুলনা হোটেলে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ (সিনিয়র প্রোগ্রামার, রূপালী ব্যাংক পিএলসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম (ব্রাঞ্চ ম্যানেজার, পূবালী ব্যাংক পিএলসি)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কারিমুন্নেছা (সহকারী অধ্যাপক, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)।এ ছাড়া সংগঠনের পৃষ্ঠপোষক, সাবেক সভাপতিবৃন্দ, অ্যালামনাই, শুভানুধ্যায়ী এবং বর্তমান সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা হয়। পরে ইফতার পর্বে উপস্থিত সকলের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে বক্তারা কয়রা উপজেলাসহ দক্ষিণাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সবাইকে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে নিজেদেরর ক্যারিয়ার উন্নয়নের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।বক্তারা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজনটি কেবল একটি ইফতার অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না; বরং ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার এক অর্থবহ উপলক্ষে পরিণত হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির সেক্রেটারি আবু ওয়াকিদ সাবির।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ