প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
২য় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ১৭১ টি
ইফাত হোসেন জীম। হাবিপ্রবি প্রতিনিধি। ||
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপের ভর্তি শেষে মোট ১৭১টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে দুই ধাপে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী। ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়।রবিবার (০১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-০৪টি, এ২-১৩টি, এ৩-০৮টি, বি১-২৫টি, বি২-১৯টি, বি৩-৩৭টি, সি (বিজনেস স্টাডিজ)-০৮টি, সি (সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস)-২১ টি, ডি১- ১০টি, ডি২-১২টি, ডি৩-১২টি ও ব্যাচেলর অফ আর্কিটেকচারে ০২টি সিট ফাঁকা রয়েছে।ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে জানানো হবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ