প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
খানসামায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
||
দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে খানসামা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।পুলিশ জানায়, মাদকদ্রব্যবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় মোঃ আতাউর রহমান (২৬) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। তিনি উপজেলার ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা এবং মোঃ হাফিজুল ইসলামের ছেলে।আটকের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খানসামা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাৎক্ষণিক শুনানি শেষে অভিযুক্তকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ