প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
মাদক ও সাজাপ্রাপ্ত আসামী ধরতে কোম্পানীগঞ্জে পুলিশের তৎপরতা
এমরান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১ জন এবং আরও ২ জন আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, দলইরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল মান্নান (৫০), পিতা- মৃত ইস্কন্দর আলী, গ্রাম- দলইরগাঁও (মাঝপাড়া), থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেটকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এদিকে দরাকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানার এজাহারনামীয় পলাতক আসামী আজির মিয়া (৪৫), পিতা- মৃত মছদ্দর আলী, গ্রাম- দরাকুল, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।অন্যদিকে কোম্পানীগঞ্জ থানাধীন ট্রলির লাইন এলাকায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ ওমর ফারুক (হারুন), পিতা- মোঃ আব্দুর রশিদ, সাং- নোয়াগাঁও (বাগবাড়ি), থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানার আদেশ ছিল।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ