প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার
মোঃ তাছির উদ্দিন বাপ্পি, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ মার্চ, ২০২৬) ভোরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীনস্থ হিলি সিপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা শাখা (আরআইবি ও এসআইপি)-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালিত হয়।অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—ভারতীয় ইস্কাফ সিরাপ: ১০০ পিস (আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা)ভারতীয় ফেন্সিডিল: ১২৩ পিস (আনুমানিক মূল্য ৪৯,২০০ টাকা)ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট: ৪,০০০ পিস (আনুমানিক মূল্য ৬,০০,০০০ টাকা)ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন: ৩,০০০ পিস (আনুমানিক মূল্য ৪,৫০,০০০ টাকা)উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা।বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ