প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
লালমনিরহাটে ভাষা দিবসের ৭৪ বছর পূর্তিতে 'একুশ জিজ্ঞাসা' কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
লালমনিরহাটে মহান ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ৭৪ বছর পূর্তি উপলক্ষ্যে লালমনিরহাটে শিশু-কিশোরদের নিয়ে বিশেষ কুইজ প্রতিযোগিতা 'একুশ জিজ্ঞাসা' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে বাঙালির আত্মত্যাগের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পুরো আয়োজনটি দুটি গ্রুপে বিভক্ত ছিল: 'ক' গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।'খ' গ্রুপ: নবম থেকে দশম শ্রেণি।প্রতিযোগিতার প্রশ্নপত্রের মূল বিষয়বস্তু হিসেবে নির্ধারিত ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা শহীদদের জীবনী এবং বাঙালি সংস্কৃতির বিবর্তন। একাধিক সংগঠনের যৌথ প্রচেষ্টায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়। আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল: সমৃদ্ধ (লালমনিরহাট)FrankarBBIS YOUTH CULTURAL ORGANIZATION উদলা পারয়ম। আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধি ও প্রধান সংগঠক দিপক কুমার রায় বলেন, "প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের শেকড়ের সন্ধান দিতে এবং তাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমৃদ্ধ লালমনিরহাটের উপদেষ্টা মুনিম হোসেন প্রতীক, সাদিক ইসলাম, শামিম আহমেদ, আহবায়ক মুহিন রায়, সদস্য দীপালী রানী রায় এবং মনিরুল ইসলাম বাবু। বিচারকের দায়িত্ব পালন করেন এ এস এম ইবনে জাবের সাহিদ, তসলিমা তমা ও বিমল কান্তি রায়।প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবক ও সুধীজন এ ধরনের সৃজনশীল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ