প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার
মোঃ ফজল উদ্দিন,, ছাতক উপজেলা প্রতিনিধি ||
সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে তাদের নিজ নিজ অবস্থান থেকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২৩, তারিখ ২৪/০২/২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/১১৪/৫০৬(২) ধারায় দায়েরকৃত মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মামলাটি মারামারি, গুরুতর জখম, প্রাণনাশের চেষ্টা, শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট।গ্রেফতারকৃতরা হলেন— ফিরোজ মিয়া (৪৮), ইউনুস মিয়া (৩৮) এবং ইয়াছিন আহমদ (২০)। ফিরোজ মিয়া ও ইউনুস মিয়া উভয়েই মনির মিয়ার পুত্র এবং ইয়াছিন আহমদ ফিরোজ মিয়ার পুত্র। তাদের সবার বাড়ি ছাতক উপজেলার রহমতপুর গ্রামে, ০১ নং ইসলামপুর ইউনিয়নে।পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জনগণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ