প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মসজিদের টাকার জেরে ছাতকে সংঘর্ষ, এক ব্যক্তি নিহত
মোঃ ফজল উদ্দিন,, ছাতক উপজেলা প্রতিনিধি ||
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে মসজিদের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সুনু মিয়ার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কিছু পাওনা টাকা নিয়ে গ্রামের মাশুক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে শনিবার মসজিদে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ