প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি ||
শুক্রবার(২৭ফেব্রুয়ারি২০২৬) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।পরিদর্শনকালে মন্ত্রী হাওর এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বাঁধের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর এই পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমেদ মিলন,সুনামগঞ্জ-৪ এডভোকেট নুরুল ইসলাম নুরুল,প্রশাসনিক কর্মকর্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এবং ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ।অন্যান্য: উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল হক এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।মন্ত্রীর বক্তব্য ও নির্দেশনাবাঁধ পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন:"সরকার হাওর অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকের ঘাম ঝরানো সোনালি ফসল রক্ষায় সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কাকডাকা ভোর থেকে কৃষকরা যে স্বপ্ন নিয়ে মাঠে কাজ করেন, সেই স্বপ্ন যেন কোনোভাবেই ম্লান না হয়, তা নিশ্চিত করতে হবে।"তিনি আরও জোর দিয়ে বলেন যে, ফসল রক্ষা বাঁধের কাজ অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ