প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মোংলায় ৫.৪ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত; জনমনে আতঙ্ক
মোঃ মহিম ইসলাম বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ||
বাগেরহাটের মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় ৫.৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫৩ মিনিটে ৪৯ সেকেন্ডের মধ্যে দুইবার কম্পন হয়। এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৪৯ মিনিট। আকস্মিক এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কম্পনটি দুপুরে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবং কেন্দ্রবিন্দু শনাক্তে কাজ করছেন বিশেষজ্ঞরা। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে ভূমিকম্পে ভেঙ্গে পরেছে চাঁদপাই মেছেরশাহ মাজার গেটের মিনার। তবে পুরনো কিছু ভবনে সামান্য ফাটল ধরার খবর পাওয়া গেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অবস্থানরত জাহাজ বা অপারেশনাল কার্যক্রমে এখন পর্যন্ত কোনো সমস্যার খবর মেলেনি। আতঙ্ক কেটে গেলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা সতর্কতা অবলম্বন করছেন। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নিন অথবা খোলা জায়গায় অবস্থান করুন। লিফট ব্যবহার থেকে বিরত থাকুন।উপকূলীয় এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে স্থানীয় প্রশাসন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ