প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
খানসামায় আত্রাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন দায়ে ০৬ জনের কারাদণ্ড
||
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খানসামার জয়গঞ্জ ডাঙ্গাপাড়ায় ৬ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে মামুন ইসলাম (২৪), ছলেমান ইসলামের ছেলে মাহফুজ ইসলাম (২১), চয়ন আলীর ছেলে ফারুক হোসেন (৩৩), নজরুল ইসলামের ছেলে নজিমুল ইসলাম (৩০), সলিক দাসের ছেলে কাঞ্চন দাস (২৫) এবং আব্দুল কাদেরের ছেলে ফারুক ইসলাম (৩৬)।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ