প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও স্টারিং মুখোমুখি সংঘর্ষে আহত ৬ থানায় অভিযোগ
রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সলেমান ডিগ্রি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিসার মাঝামাঝি জায়গায় ট্রাক ও স্টারিং মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন। (২১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন ও তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এসময় স্থানীয়দের প্রতিরোধের মুখে, ট্রাকটিকে আটক করা হয় এ ঘটনায় পরদিন বিকেলে জুয়েল আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত ৬ জন স্টারিং যোগে গরু কেনার উদ্দেশ্যে গোমস্তাপুর থেকে, শিবগঞ্জের তত্তিপুর হাটে যাচ্ছিলেন, ওপর দিকে ঢাকা মেট্রো ট ১৫-৪৯৪৮ নাম্বার ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে কানসাটের দিকে আসার সময়, কানসাট সলেমান ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে, স্টারিং গাড়িতে ধাক্কা দিলে, রাস্তার পাশে একটি তার বেড়ার মধ্যে ছিটকে পড়ে স্টারিং এতে গুরুতরভাবে আহত হয়, আলকাশ আলীর ছেলে, আহসান আলী(৫০), মঞ্জুর আলীর ছেলে, এসরাফিল (৪৫) , মকবুল আলীর ছেলে, মোঃ সেলিম (৩০) , মোঃ জয়নাল আবেদিনের ছেলে, ফিটু আলী (৫০), কাশিমের ছেলে, কামাল হোসেন (৪৫), ও এসরাফিলের ছেলে, স্টারিং চালক, রুবেল আলী (৩৫), তারা সকলেই গোমস্তাপুর উপজেলার, বিশুক্ষেত্র গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযোগে আসামি করা হয়েছে, কানসাট ট্রাক ট্রাঙ্কলড়ী খাবার ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য, ১। মোঃ লালু আলী, (৫০), ২। মোঃ আজিজুল আলী (৪৫) , অভিযোগকারীর দাবি, তারা দুজন মিলে দুর্ঘটনার পর ট্রাকটিকে আটকিয়ে রাখলে জিম্মা নেন তারা, এবং আমাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়ে দেন, পরে সুযোগ বুঝে আমাদের সাথে আপোষ মিমাংসা না করেই, নিজ স্বার্থ রক্ষার জন্য ট্রাক চালক ও হেলপার সহ ট্রাকটিকে ছেড়ে দেন তারা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ছয়জন আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে, বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ