প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ভেড়ামারার বাহিরচর ১৬ দাগে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইখলাস হোসেন ||
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। অভিযানকালে ১৬ দাগ যাত্রীছাউনি এলাকার একটি চায়ের দোকান থেকে রোজিনা (৩৫), স্বামী: আশরাফুল, গ্রাম: ষোলদাগ ভাতপাড়া, উপজেলা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।অভিযান সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রোজিনা দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রীছাউনির বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ