প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
তারাগঞ্জে মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এটিএম আজহারুল ইসলাম
মোঃ সামিউল মন্ডল সোহাগ, তারাগঞ্জ (রংপুর) ||
রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণ সর্বপ্রথম সম্মানজনক আচরণ ও সৌজন্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করে। তিনি বলেন, জনসেবার মান উন্নয়নে কর্মকর্তাদের মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন হয়রানি বা অসৌজন্যমূলক আচরণের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা সহজীকরণের নানা প্রস্তাব উঠে আসে। এমপি এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ