প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের দোয়া প্রার্থনা ও উন্নয়ন প্রতিশ্রুতি
জাফর আলি , স্টাফ রিপোর্টার ||
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন আলফাডাঙ্গাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি এক শুভেচ্ছা বার্তায় উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। আলফাডাঙ্গা উপজেলাবাসীকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সুন্দর আলফাডাঙ্গা বিনির্মাণে আমার অঙ্গীকার।”তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আলফাডাঙ্গাকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদেশগামী প্রবাসীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা এবং প্রবাসে মৃত্যুবরণকারী আলফাডাঙ্গার নাগরিকদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।আনোয়ার হোসেন বর্তমানে প্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক এবং সৌদি আরব বিএনপির আল দো-আদমী প্রাদেশিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণ নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।তিনি আরও বলেন, আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ জন্য তিনি উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ