প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটের বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর হামলা: বিচার দাবীতে আন্দোলনের হুমকি
সাদিক হোসনে এপলু বিশেষ প্রতিনিধি : ||
সিলেটের বিয়ানীবাজারে গত জাতীয় নির্বাচন পরবর্তী এক ব্যবসায়ীর উপর হামলার সুষ্টু বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবে শনিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী ও তিলপারা ইউনিয়নের দাসউরা (রজব) গ্রামের মৃত মনুহর আলীর ছেলে বদরুল ইসলাম জানান, পূর্ব শত্রæতার জের ধরে রাজনৈতিক পরিচয়ধারী কিছু সন্ত্রাসী তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা নগদ ৪ লক্ষ ৮৮ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয়।এ ঘটনায় ব্যবসায়ী বদরুল ইসলাম বাদী হয়ে উপজেলার দাসউরা গ্রামের ফেরদৌস আহমদ (৩২), জুবের আহমদ (৩০), হোসাইন আহমদ (২৪) ও ইয়াহিয়া আহমদ (২০)-কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশের কাছ থেকে তিনি আশানুরুপ প্রতিকার পাননি। আসামীরা আদালত থেকে জামিন নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা সবাই সরকার ও বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত বলে তিনি অভিযোগ করেন। এমন ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।বদরুল ইসলাম অভিযোগ করেন, এক কাজের মেয়েকে উত্যক্ত করার জের ধরে বিবাদীরা তার উপর হামলা করতে পারে। কারণ তিনি ওই ঘটনার সালিশ ব্যক্তিত্ব ছিলেন।সংবাদ সম্মেলনকালে বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, চিহ্নিত এ সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে ব্যবসায়ী সমাজ আন্দোলনের ডাক দিবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ