প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও শ্রমজীবীদের জন্য ১ টাকায় ইফতার
ডেক্স নিউজ ||
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগের মাধ্যমে মাত্র ১ টাকায় ইফতার বিতরণ করা হয়েছে। রমজান মাসে সাধারণ মানুষ, শ্রমজীবী, পথচারী ও অসচ্ছল রোজাদারদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলাপাড়া পৌর শহর এলাকায় আজ প্রথম রোজায় ইফতার বিতরণের মধ্য দিয়ে প্রতিদিন বিকেলে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে ইফতারের প্যাকেটে ছিল খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি এবং শরবতসহ নানা উপকরণ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১ টাকা মূলত প্রতীকী মূল্য। উদ্দেশ্য কাউকে বিনামূল্যে নিতে সংকোচ না করানো এবং সবার মধ্যে সম্মান বজায় রেখে ইফতার পৌঁছে দেওয়া।ইফতার নিতে আসা অনেক রোজাদার বলেন, বর্তমান বাজারদরে ইফতার কিনতে অনেকেরই কষ্ট হচ্ছে। এই উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি এবং অনুপ্রেরণা।স্থানীয়রা মনে করছেন, কলাপাড়ার এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম আরও বাড়লে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ